StoreOS Commerce 360
ফেসবুক পেজ থেকে কাস্টমারের ঘর পর্যন্ত—সবকিছুর জন্য একই সিস্টেম
অর্ডার নেওয়া, স্টক, কুরিয়ার বুকিং, ক্যাশ অন ডেলিভারির হিসাব আর নিজের অনলাইন শপ—সবকিছু একটিমাত্র লগইন থেকেই পরিচালিত হবে। যারা ফেসবুকে ও অনলাইনে ব্যবসা করছেন, ঠিক তাদের কথা মাথায় রেখেই তৈরি।
- ✓Pathao ও Steadfast- কুরিয়ারে একটা একটা করে কিংবা একসাথে ৩০টি অর্ডার পাঠাবার সুবিধা
- ✓বাংলায় কী চান বলুন, অর্ডার ফর্মসহ বাকিটা বানিয়ে দেবে এআই (AI)
- ✓কুরিয়ার ডেলিভারি দেওয়ার সাথে সাথেই COD-এর টাকা অটোমেটিক লেজারে যুক্ত হয়ে যাবে

৪টি সুবিধা যা সাধারণ কোনো POS সফটওয়্যারে পাবেন না
অনলাইন ব্যবসার আসল ঝামেলাগুলো—ল্যান্ডিং পেজ বানানো, বিজ্ঞাপনের খরচের হিসাব রাখা আর COD-এর টাকা মেলানো—সবকিছুর সমাধান পাবেন এই একটি প্রোডাক্টেই।
বাংলায় লিখলেই রেডি ল্যান্ডিং পেজ
শুধু লিখুন 'প্রোডাক্টের ছবি, দাম আর একটা অর্ডার ফর্ম চাই'। AI সাথে সাথে আপনার প্রোডাক্ট, টাকায় (৳) দাম এবং নাম/মোবাইল/ঠিকানার অর্ডার ফর্মসহ একটি কমপ্লিট মোবাইল-ফ্রেন্ডলি পেজ বানিয়ে দেবে। পছন্দ হয়নি? চ্যাট করে মনের মতো বানিয়ে নিন। প্রতি মাসে ২০০টি পর্যন্ত পেজ তৈরির সুবিধা।
সার্ভার-সাইড ট্র্যাকিং, যা IOS(Iphone) ব্লক করতে পারবে না
Meta Conversions API, GA4 ও GTM সার্ভার কনটেইনার—শুধু অন করুন এবং নিজের ID পেস্ট করুন। ইভেন্টগুলো ব্রাউজারের বদলে সরাসরি সার্ভার থেকে পাঠাবে, ফলে কুকিজ ব্লক হলেও বিজ্ঞাপনের সঠিক ডাটা বা অ্যাট্রিবিউশন হারাবে না।
COD টাকার অটোমেটিক হিসাব মিলকরণ
কুরিয়ারের ওয়েবহুক থেকে “delivered” স্ট্যাটাস পেলেই কালেকশনের টাকা, কুরিয়ার চার্জ এবং লেজারের উভয় পাশের হিসাব সফটওয়্যার নিজ থেকেই পোস্ট করে নেয়। ফলে ক্যাশ বাক্স আর সফটওয়্যারের হিসাবে আর কখনো গরমিল হবে না।
শপ প্যানেলেই পুরো একাউন্টিং ডিপার্টমেন্ট
শুধু সাধারণ রিপোর্ট নয়—লেনদেন, আলাদা ক্যাশ বুক, ক্যাটাগরিভিত্তিক খরচ, রিফান্ড ওয়ার্কফ্লো এবং কারেন্ট আইপি (IP) সহ কে, কখন, কী পরিবর্তন করেছে তার সম্পূর্ণ অডিট লগ পেয়ে যাবেন।
ফোন, ইনবক্স বা ওয়েবসাইট—অর্ডার যেখান থেকেই আসুক
মোবাইল নম্বর দিয়েই কাস্টমার খুঁজে নিন, আর নতুন কাস্টমার হলে সাথে সাথেই এন্ট্রি করে ফেলুন। ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ এবং মোট বিল—সব পাবেন একই স্ক্রিনে।

ম্যানুয়াল অর্ডার এন্ট্রি
ফোন নম্বর দিয়ে কাস্টমার সার্চ, প্রোডাক্ট ভ্যারিয়েন্ট সিলেক্টর, টাকা (৳) বা পার্সেন্টেজে (%) ডিসকাউন্ট, ডেলিভারির তারিখ ও সেভ করা ঠিকানার সুবিধা।
অর্ডার ম্যানেজমেন্ট
Paid, Delivered, Unpaid ট্যাপ—ফোন, নাম বা প্রোডাক্ট দিয়ে সার্চ এবং তারিখ ও স্ট্যাটাস অনুযায়ী ফিল্টার করার সুযোগ।
এক ক্লিকে একাধিক কুরিয়ার বুকিং
অর্ডারগুলো সিলেক্ট করে একসাথেই Pathao বা Steadfast-কুরিয়ারে বুক করুন—ইনভয়েসগুলোও একসাথে ডাউনলোড করে নিন।
আংশিক বা অ্যাডভান্স পেমেন্ট
নির্দিষ্ট টাকা বা শতাংশের ভিত্তি করে অগ্রিম পেমেন্ট রুল সেট করুন এবং Bkash-এর মাধ্যমে কাস্টমারের কাছ থেকে রিসিভ করুন।
রিটার্ন ও রিফান্ড
৪ ধাপের সহজ রিটার্ন প্রসেস, যা ফেরত আসা এবং না আসা পার্সেল আলাদা করে এবং রিটার্ন প্রোডাক্ট পছন্দমতো ওয়ারহাউসে স্টক করে।
ইনভয়েস প্রিন্ট
A4 কিংবা থার্মাল POS ফরমেটে একাধিক অর্ডার একসাথে প্রিন্ট করার সুবিধা।
প্রোডাক্ট, ভ্যারিয়েন্ট এবং একাধিক ওয়ারহাউস ম্যানেজমেন্ট
সাইজ ও কালার ভ্যারিয়েন্ট, ব্যাচ নম্বর, মেয়াদের হিসাব এবং ড্যামেজ বা নষ্ট মালের হিসাব অ্যাডজাস্টমেন্ট—একটি দোকান থেকে শুরু করে একাধিক ওয়্যারহাউসের স্টক সামলান সহজেই।

ভ্যারিয়েন্টসহ প্রোডাক্ট এন্ট্রি
সাইজ, কালার বা যেকোনো অ্যাট্রিবিউট সেট করুন। প্রতিটি ভ্যারিয়েন্টের থাকবে নিজস্ব SKU, দাম ও স্টকের হিসাব।
৩ লেভেলের ক্যাটাগরি
ক্যাটাগরি → সাব-ক্যাটাগরি → সাব-সাব-ক্যাটাগরি সাজানোর সুবিধা, সাথে প্রতিটির জন্য SEO-বান্ধব স্লাগ।
একাধিক ওয়ারহাউস
নিজস্ব ঠিকানা ও ম্যানেজারসহ আলাদা ওয়্যারহাউস তৈরি এবং সেগুলোর মধ্যে স্টক ট্রান্সফারের সুবিধা।
ব্যাচ ও এক্সপায়ারি ট্র্যাকিং
প্রসাধনী, খাবার বা ওষুধের জন্য ব্যাচ নম্বর এবং উৎপাদন ও মেয়াদের তারিখ ট্র্যাকিং।
লো-স্টক অ্যালার্ট
প্রতিটি প্রোডাক্ট ও ভ্যারিয়েন্টের জন্য আলাদা মিনিমাম স্টক লিমিট/অ্যালার্ট সেট করে রাখার সুযোগ।
ড্যামেজ ও ক্ষতির লগ
তারিখ, ওয়্যারহাউস ও ব্যাচ উল্লেখ করে কারণসহ নষ্ট বা হারিয়ে যাওয়া স্টকের হিসাব এন্ট্রি করার সুবিধা।
Pathao আর Steadfast — যার ডাটা আদান-প্রদান হয় দ্বিমুখী উপায়ে
শুধু কুরিয়ারে অর্ডার পাঠানোই নয়—কুরিয়ারে ডেলিভারি স্ট্যাটাস পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার অর্ডারের স্ট্যাটাস ও হিসাবের খাতায় তা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।

নিজের কুরিয়ার একাউন্ট যুক্ত করুন
Steadfast-এর API key ও secret এবং Pathao-এর client ID, secret ও লগইন তথ্য সেটিংসে পেস্ট করলেই কানেক্টেড।
সিটি, জোন ও এলাকা নির্বাচন
Pathao-এর অফিশিয়াল সিটি-জোন-এরিয়া তালিকা সরাসরি লোড হয়, ফলে কাস্টমারের ঠিকানা ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না।
ওয়েবহুকের মাধ্যমে স্ট্যাটাস আপডেট
কুরিয়ার পোর্টালে শুধু callback URL ও secret কপি-পেস্ট করে দিলেই ডেলিভারি স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।
পার্সেল বা ট্র্যাকিং আইডি ট্র্যাকিং
কুরিয়ারের ট্র্যাকিং আইডি সরাসরি অর্ডারের সাথে যুক্ত থাকে, ফলে ম্যানুয়ালি খোঁজাখুঁজির কোনো দরকার নেই।
ডেলিভারি সাকসেস রেট ও ব্যালেন্স
পার্সেল পাঠানোর আগেই কাস্টমারের ডেলিভারি সাকসেস রেট এবং আপনার স্টিডফাস্ট ব্যালেন্স একই স্ক্রিন থেকে দেখে নিন।
ঢাকার ভেতরে ও বাইরের ডেলিভারি চার্জ
ঢাকার ভেতরে ও বাইরের চার্জ একবার সেট করে রাখুন; ল্যান্ডিং পেজের চেকআউটেও অটোমেটিক একই চার্জ অ্যাপ্লাই হয়ে যাবে।
শুধু সাধারণ রিপোর্ট নয়—পুরো একাউন্টিং খাতা
ক্রয়মূল্য থেকে নিখুঁত লাভ হিসাবের পাশাপাশি ক্যাশ বুক, সব ধরনের খরচ, রিফান্ড এবং প্রতিটি লেনদেনের কমপ্লিট অডিট ট্রেইল।

অ্যাকাউন্টিং ওভারভিউ
ওয়ালেট, ক্যাশ ইন হ্যান্ড, খরচ, রিফান্ড এবং নিট লাভ—এক পেজেই ১৪টি কার্ডে পুরো সারসংক্ষেপ।
ক্যাশ বুক
হাতে আসা ক্যাশ ও COD টাকার আলাদা লেজার: দিন, সপ্তাহ বা মাসের হিসাবসহ ক্যাশ-ইন ও ক্যাশ-আউটের স্টেটমেন্ট।
খরচের ক্যাটাগরি
কুরিয়ার, মার্কেটিং, SMS, প্ল্যাটফর্ম ফি—বিল্ট-ইন ৮টি ক্যাটাগরি ছাড়াও নিজের সুবিধামতো নতুন ক্যাটাগরি যোগ করার সুবিধা।
সেলস রিপোর্ট
৮টি কার্ড এবং ডুয়াল-অ্যাক্সিস চার্টজুড়ে মোট বিক্রি, বাকি, লাভ, প্রোডাক্টের কেনা দাম ও ডিসকাউন্টের বিস্তারিত হিসেব।
স্টক রিপোর্ট
নতুন স্টক, আউট, বিক্রি ও ড্যামেজ—এবং এই মুহূর্তে দোকানে বা শেলফে থাকা মোট স্টকের টাকার (৳) মূল্যের হিসাব।
প্রোডাক্টভিত্তিক রিপোর্ট
১২টি নির্দিষ্ট সময় অনুযায়ী প্রতিটি প্রোডাক্ট ও ভ্যারিয়েন্টভিত্তিক লাভ এবং লাভের হার (%) দেখার সুবিধা।
প্রোডাক্ট লিস্ট একটাই, বিক্রির মাধ্যম তিনটি
নিজের ডোমেইনে ওয়েবসাইট, আনলিমিটেড ল্যান্ডিং পেজ এবং ম্যানুয়াল অর্ডার—সবগুলোই চলবে একই স্টক বা ইনভেন্টরি থেকে।

আপনার নিজস্ব অনলাইন শপ
সাবডোমেইন বা নিজস্ব কাস্টম ডোমেইনে ওয়েবসাইট চালু করুন, যেখানে থাকছে পছন্দমতো ২টি থিম ও ৭টি ব্র্যান্ড কালার নিয়ন্ত্রণের সুবিধা।
বাংলা-ইংরেজি স্টোরফ্রন্ট
গ্রাহক নিজের পছন্দে ভাষা বদলাতে পারবেন — ১৮৫টি লেখা বাংলায় অনুবাদ করা আছে।
লগইন ছাড়াই অর্ডার
কোনো একাউন্ট ছাড়াই গেস্ট চেকআউট, জেলা ও উপজেলার সহজ ড্রপডাউন এবং কুপন ব্যবহারের সুবিধা।
ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ পেজ বিল্ডার
কোডিং ছাড়াই ল্যান্ডিং পেজ তৈরি করুন—ফর্ম, কাউন্টডাউন টাইমার, ট্যাব এবং ইমেজ এডিটরসহ মিলবে ১৫টি দরকারী টুল।
অর্ডার ট্র্যাকিং পেজ
কাস্টমাররা শুধু অর্ডার নম্বর ও মোবাইল নম্বর দিয়েই ডেলিভারি স্ট্যাটাস নিজে নিজেই ট্রাক করতে পারবে।
ব্যানার ও কনটেন্ট পেজ
ড্র্যাগ করে হোমপেজের ব্যানারের সিরিয়াল সরান এবং নিজের ইচ্ছেমতো অ্যাবাউট (About), প্রাইভেসি ও রিফান্ড পলিসি পেজ তৈরি করুন।
স্টাফদের যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু সুবিধা দিন
'প্যাকাররা ডেলিভারি স্ট্যাটাস আপডেট করতে পারবে কিন্তু পণ্যের কেনা দাম কখনো দেখবে না'—এটি মাত্র কয়েক মিনিটের সহজ সেটিংস, কোনো ঝামেলার বিষয় নয়।

৯৯টি পারমিশন অপশন
৩৭টি ক্যাটাগরিতে বিভক্ত। পুরো গ্রুপ একবারে টগল করুন অথবা একটা একটা করে সিলেক্ট করুন।
নিজের মতো রোলস তৈরির সুবিধা
ক্যাশিয়ার, প্যাকার, ম্যানেজার—ইচ্ছেমতো রোলস বানান; একজন স্টাফকে একাধিক রোল দেওয়াও সম্ভব।
স্টাফ অ্যাকাউন্ট
সবাই যার যার নিজস্ব একাউন্টে লগইন করবে, ফলে কে কোন কাজ করেছে তা সহজেই চিহ্নিত করা যাবে।
অডিট লগ
কে, কখন, কোন IP থেকে কী পরিবর্তন করেছে—পরিবর্তনের আগের ও পরের পূর্ণাঙ্গ রেকর্ড সহ।
ফ্রড ম্যানেজমেন্ট
বারবার অর্ডার ক্যানসেল বা রিটার্ন করা ভুয়া কাস্টমারদের নম্বর আলাদা লিস্টে সেভ করে রাখার সুবিধা।
কাস্টমার ট্যাগিং
VIP, পাইকারি বা পুরোনো কাস্টমার—ট্যাগ দিয়ে সহজেই কাস্টমারদের আলাদা ক্যাটাগরিতে সেগমেন্ট করুন।
Commerce 360 কাদের জন্য বানানো
যাঁরা অনলাইনে ব্যবসা করেন এবং ক্যাশ অন ডেলিভারিতে পণ্য বিক্রি করেন—মূলত তাঁদের প্রয়োজনীয়তা মাথায় রেখেই এই প্রোডাক্টটি তৈরি।
ফেসবুক পেজ কেন্দ্রিক ব্যবসা
ইনবক্সে আসবে অর্ডার, কুরিয়ারে যাবে পার্সেল, আর ঘরে আসবে COD-এর নগদ টাকা—পুরো সার্কেলটাই ম্যানেজ করুন এখান থেকে।
অনলাইন ই-কমার্স শপ
কোনো ডেভেলপার ছাড়াই তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট, কাস্টম ডোমেইন এবং ব্র্যান্ড কালার।
রিটেইল দোকান
কাউন্টার সেলস এবং অনলাইন সেলস—একই স্টক থেকে ম্যানেজ করুন এবং পাবেন আলাদা আলাদা রিপোর্ট।
একাধিক ওয়্যারহাউসভিত্তিক ব্যবসা
এক ওয়্যারহাউস থেকে অন্য ওয়্যারহাউসে স্টক ট্রান্সফার করুন এবং প্রতিটির আলাদা বিস্তারিত রিপোর্ট পান।
সফটওয়্যারের আসল স্ক্রিনশট
কোনো মকআপ নয় — চালু সিস্টেম থেকে নেওয়া।






সাধারণ জিজ্ঞাসা
জি না—ইনবক্স সরাসরি কানেক্টেড নয়। ইনবক্সে কোনো অর্ডার আসলে কাস্টমারের মোবাইল নম্বর দিয়ে সার্চ করে 'Manual Order' স্ক্রিনে এন্ট্রি করবেন; কাস্টমার নতুন হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বাকি কুরিয়ার, স্টক ও একাউন্টিংয়ের হিসাব সফটওয়্যার নিজ থেকেই সামলে নেবে।
আপনার পণ্য দিয়েই দেখে নিন
একটা কল দিন — আপনার নিজের পণ্যের তালিকা দিয়ে অর্ডার থেকে কুরিয়ার পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখিয়ে দেব।